সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫-এর সাকসেসফুল পার্টি অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-বাংলাদেশ — [৪/১২/২০২৫] দেশের অন্যতম ফ্যাশন ও ট্যালেন্ট প্ল্যাটফর্ম “এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫” সফলভাবে সম্পন্ন হওয়ার আনন্দে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাকসেসফুল পার্টি।
রাজধানীর এক অভিজাত ভেন্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিজয়ী, ফাইনালিস্ট, বিচারক মণ্ডলী, কোরিওগ্রাফার, মিডিয়া ব্যক্তিত্ব, স্পন্সর প্রতিনিধি ও ফ্যাশন ইন্ডাস্ট্রির সম্মানিত অতিথিরা।
৩০ নভেম্বর রাজধানী ঢকার তেজগাঁও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ( BFDC) তে একটি বর্ণিল অনুষ্ঠানে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে ৭ জন মিস,মিসেস ও মিস্টার কেটাগরি তে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, সামাজিক দায়বদ্ধতা, জনসচেতনতা এবং নেতৃত্বগুণের ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়।
আয়োজক ও ন্যাশনাল ডিরেক্টর আর এইচ আরমান ও ইঞ্জিনিয়ার মো: আজিম উল্লাহ জানান , দেশের মডেলিং এবং ফ্যাশন প্ল্যাটফর্মকে আন্তর্জাতিক মানে তুলে ধরতেই এপি হাউস নিয়মিত এমন আয়োজন করে আসছে। এবারের সিজন ছিল আরও বড় পরিসরে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীরা সফলতার এই আনন্দঘন মুহূর্ত উদযাপন করেন কেক কাটার ও ডিনার পার্টির মধ্য দিয়ে।

