মোঃ সাগর হোসেনঃ
মানবতার দেয়াল ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন স্বপ্ন ধরা শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দা নাজমী নিলা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বপ্ন ধরা শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দা নাজমী নিলার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকরা তার শিল্প-সংস্কৃতি চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের প্রশংসা করেন।
মানবতার দেয়াল ফাউন্ডেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বয়সী শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

