মোঃ সাগর হোসেনঃ
চিত্রশিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ স্বর্ণালী স্বর্ণার শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় রাজধানী ঢাকার মালিবাগের মিড নাইট সান-৩-এ এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চিত্রনায়িকা, শিল্পীসহ সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় তারা স্বর্ণালী স্বর্ণাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আয়োজনে স্বর্ণালী স্বর্ণার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে উপস্থিত শিল্পী ও অতিথিরা শুভেচ্ছা বিনিময় করেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি উপস্থিত সবার মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।

