শান্তির দূত হিসেবে নির্বাচিত ফাহাদ খান

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ
ঢাকা-বাংলাদেশ ৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫ কেটাগরি এবারের Mister Peace Bangladesh 2025 খেতাব জিতে দেশের তরুণ সমাজের অনুপ্রেরণায় পরিণত হয়েছেন মি: ফাহাদ খান।
শান্তি, মানবতা ও সামাজিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে তার অসামান্য ভূমিকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করা হয়।
৩০ নভেম্বর রাজধানীর তেজগাঁও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ( BFDC) তে একটি বর্ণিল অনুষ্ঠানে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে মি: ফাহাদ খান কে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব, সামাজিক দায়বদ্ধতা, জনসচেতনতা এবং নেতৃত্বগুণের ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়।
মি: ফাহাদ খান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “শান্তি মানে শুধু সংঘাতহীনতা নয়, মানুষের সাথে মানুষের সম্পর্ক, সহমর্মিতা এবং দায়িত্ববোধ। বাংলাদেশকে আরও সুন্দর করতে তরুণদের এগিয়ে আসতেই হবে।”
মি: ফাহাদ খান বহু বছর ধরে শিক্ষা সহায়তা, যুবনেতৃত্ব, পরিবেশ সচেতনতা এবং মানবিক উদ্যোগে যুক্ত। বিশেষ করে বঞ্চিত শিশুদের জন্য তার পরিচালিত ‘Peace for Youth’ প্রকল্পটি বিচারক এবং দর্শকদের নজর কাড়ে।
আয়োজক ও ন্যাশনাল ডিরেক্টর RH Armaan ও Engr Md. Azim Ullah  জানান—
“ফাহাদ শুধু সৌন্দর্য বা ব্যক্তিত্ব নয়, তার কাজ, মনোভাব এবং মানবসেবার প্রতি প্রতিশ্রুতি এই খেতাব পাওয়ার মূল কারণ।”
আগামী এক বছরে Mister Peace Bangladesh হিসেবে ফাহাদ খান বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক শান্তি কর্মসূচি, সচেতনতামূলক ক্যাম্পেইন এবং তরুণদের নেতৃত্ব উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন।
বাংলাদেশের তরুণ সমাজে ইতিবাচক পরিবর্তন, সহমর্মিতা এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে তার এই অর্জন নতুন দরজা খুলে দিল এমনটাই মনে করছেন ন্যাশনাল ডিরেক্টররা।