সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:
দীর্ঘ ৪৯ বছর পর পুরোনো সহপাঠীদের মিলনমেলায় আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন মুন্সিগঞ্জের বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের ১৯৭৭ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। বর্ণাঢ্য র্যালি, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ ও উপহার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান।
শনিবার সকালে ম্যাট্টো সেম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক শহীদুল্লাহর মিরাপাড়ার বাসা থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগোপালপুর স্কুলে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নিয়ে দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে কুশল বিনিময় ও পুরোনো দিনের স্মৃতিচারণে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। এতে ফিরে আসে স্কুলজীবনের সেই সোনালি দিনের নানা স্মৃতি।
র্যালি শেষে শহীদুল্লাহর মিরাপাড়ার বাসায় আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। সেখানে সহপাঠীদের আড্ডা, হাসি-আনন্দ ও স্মৃতিচারণে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন আবদুল গফুর কাজী।
মধ্যাহ্নভোজ শেষে বিকেলে পুনর্মিলনীতে অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় উপহারসামগ্রী। দীর্ঘ ৪৯ বছর পর সহপাঠীদের এমন মিলনমেলায় আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
পুরোনো বন্ধুত্বকে নতুন করে প্রাণবন্ত করে তোলার মধ্য দিয়ে ১৯৭৭ সালের এইচএসসি ব্যাচের এ পুনর্মিলনী হয়ে ওঠে স্মরণীয় এক আয়োজন।

