মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নাছির উদ্দীনের দোয়া ও সমর্থন কামনা

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

আসন্ন মুন্সীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন মো. নাছির উদ্দীন। তিনি পৌরসভার ২ নং ওয়ার্ডবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন। এ সময় তিনি এলাকার মানুষের কথা শুনছেন এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, নাগরিকসেবা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করছেন।

মো. নাছির উদ্দীন বলেন, “আমি ২ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। নির্বাচনে আমাকে সুযোগ দিলে এলাকার মানুষের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করব। এজন্য আমি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”

তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।

আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা ও গণসংযোগে ২ নম্বর ওয়ার্ডসহ পৌর এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সরবতা দেখা দিয়েছে।