মুন্সীগঞ্জে টংগীবাড়ীতে হেরোইন ও ইয়াবাসহ ২ জন গ্রেফতার

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে টংগীবাড়ী উপজেলার বেতকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শহিদ শেখ ওরফে বিন্দু (৩৫), পিতা: মোঃ গিয়াস উদ্দিন, গ্রাম: উত্তর বেতকা, মোঃ ফাহিম (১৯), পিতা: মৃত রাসেল, গ্রাম: উত্তর পাইকপাড়া, তারা উভয়ই টংগীবাড়ী উপজেলার বাসিন্দা।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম জানান, জেলার বিভিন্ন থানা ও ফাঁড়িতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে একটি দল টংগীবাড়ী উপজেলার বেতকা বাজার এলাকায় এস এস ফার্মা নামক একটি  ঔষধের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে হেরোইন ও ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন এবং ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর করা হবে বলে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম জানিয়েছেন।