মুন্সীগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্সঃ

আমি  মো.শহিদুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি পদে নিষ্ঠা ও সততার দায়িত্ব পালন করে আসছি।

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপুর এলাকায় টেক্সটাইল মিলে ২০২৪ সালে ওই এলাকার একটি টেক্সটাইল মিলের ম্যানেজার আব্দুর রহমানের সাথে মোবাইলের মাধ্যমে কথোপকথনের রেকর্ডের্র ঘটনাকে জড়িয়ে স্থানীয় একটি কুচক্রি প্রভাবশালী মহল স্থানীয় সাংবাদিকদের প্রভাবিত ও ম্যানেজ করে ২০২৬ খ্রিঃ সালের ২৩ মার্চ থেকে শুরু করে ২৫ মার্চ রাত পর্যন্ত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত প্রকাশিত করে যা স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত হয়। যা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, মুন্সীগঞ্জ সদর উপজেলায় একটি টেক্সটাইল মিলের ম্যানেজারকে গলাকাটার হুমকি এবং মিল জ্বালিয়ে দেওয়া হবে। অভিযোগ সংক্রান্ত যে সংবাদটি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রচারিত সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে যেভাবে ঘটনা উপস্থাপন করা হয়েছে, তা আংশিক ও বিকৃত, যা প্রকৃত ঘটনার প্রতিফলন নয়।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন, বিষয়টি চাঁদা সংক্রান্ত নয় এবং ঘটনাটি ভিন্ন প্রেক্ষাপটে ঘটেছিল, যা ইচ্ছাকৃতভাবে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে। আমি মনে করি পুরনো একটি কথোপকথনকে ব্যবহার করে বর্তমান সময়ে বিভ্রান্তি সৃষ্টি এবং ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহল সকলকে যাচাই-বাছাই ছাড়া কোনো এসব ভুল তথ্য প্রচার বা শেয়ার করে আমাকে উদ্যেশ্যমুলক ভাবে রাজনৈতিক, পারিবারিক ও সামাজিক ভাবে হ্যায়প্রতিপন্ন করা হয়েছে। আমি এর তীব্র ঘৃনা ও নিন্দা প্রকাশ করছি। পাশাপাশি স্থানীয় সংবাদকর্মীদের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি যে সঠিক তথ্য যাচাই-বাছাই না করে এমন মিথ্যা-বানোয়াট সংবাদ প্রকাশ না করার জন্য। একই সঙ্গে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

স্থানীয় পর্যায়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্যও অনুরোধ করছি।

অন্যথায়, আমরা সম্মান ও স্বার্থ রক্ষার্থে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।

ধন্যবাদান্তে,
বিনীত,
নামঃ মো.শহিদুল ইসলাম
পদবি/পরিচয়ঃ মুন্সীগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি।