মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেখ মোহাম্মদ রতন, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জ সদর উপজেলার জোড়ার দেউল এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সোহেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে জোড়ার দেউল এলাকার হাতিমারা চৌরাস্তা সংলগ্ন উজ্জ্বলের পুরীর দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার দক্ষিণ তেঘড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হাই।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় সোহেলের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো.মেনহাজুল আলম জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এসব অভিযান আরও জোরদার করা হবে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।