মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে প্রতারণা: ৪ জন গ্রেপ্তার, ওয়াকিটকি-হ্যান্ডকাফ উদ্ধার

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা তিনটি অটোরিকশাও উদ্ধার করে পুলিশ।

বুধবার গজারিয়া উপজেলার চর বাউশিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে বৃহস্পতিবার (২০ আগষ্ট) নিকেলে মুন্সীগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তাররা নিজেদের ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত। এই পরিচয় ব্যবহার করে তারা অটোরিকশা চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে তথ্য-প্রমান পাওয়া গেছে।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।