মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের জশনে জুলুস

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

মুন্সীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মুন্সীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) সকাল ৯টায় আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সীগঞ্জ জেলার উদ্যোগে এবং দক্ষিণ কোটগাঁও কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ সমাজবাসীর সহযোগিতায় এ আয়োজন করা হয়।

দক্ষিণ কোটগাঁও কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাত্তর ভাস্কর্য প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও অংশগ্রহণকারীদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়।

দক্ষিণ কোটগাঁও কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের সভাপতি আলহাজ আফজাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মইনুদ্দিন আল কাদরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়।

এতে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সীগঞ্জ জেলার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম মুজাদ্দেদী, মুন্সীগঞ্জ জেলা হিজবুর রাসুল (সাঃ) কমিটির সভাপতি আমজাদ হোসেন লিটন, দাওয়াতে ইসলামী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী, আহলে সুন্নাত ওয়াল জামাত মুন্সীগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মতিন সরদার, সহ-সভাপতি মো. আরিফুজ্জামান দিদার, অ্যাডভোকেট মজিবর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ওমর ফারুক বিক্রমপুরী, প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন আল কাদরী এবং পাঠাগার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন নকশবন্দী মুজাদ্দেদী।

এ ছাড়া বিভিন্ন ওলামায়ে কেরাম ও আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুল বারি জেহাদি ও হাফেজ মাওলানা জাহাঙ্গীর হোসেন আল কাদরী।

দক্ষিণ কোটগাঁও কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ সমাজবাসীর পক্ষ থেকে মোহাম্মদ ইকবাল ভূঁইয়া ও মোহাম্মদ নিজাম দেওয়ানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) -এর তাৎপর্য ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) -এর জীবনাদর্শ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সাঃ) -এর আদর্শ অনুসরণ এবং তাঁর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ কোটগাঁও কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদের ইমাম ও খতিব আল্লামা মুফতি রাসেল আহমদ রাফায়ি। মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।