মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা

সমকালীন মুন্সীগঞ্জ ডেক্স:

মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্য সংরক্ষণে অনিয়ম এবং পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় <span;>নিউ ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্ট ও <span;>ঢাকা মিষ্টিমুখ অ্যান্ড রেস্টুরেন্ট নামে <span;>দুই রেস্টুরেন্টকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

আসিফ আল আজাদ জানান, অভিযানকালে আনারপুরা এলাকার নিউ ফুড ভিলেজ হাইওয়ে রেস্টুরেন্টে মনিটরিং করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া প্রস্তুত খাবার ঢেকে রাখা হয়নি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ শাহীনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।

পরে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা মিষ্টিমুখ অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাবার প্রস্তুত করা, উন্মুক্তভাবে ডাস্টবিন সংরক্ষণ এবং কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না রাখার বিষয়টি পাওয়া যায়। এছাড়া দই ও রসমালাইয়ের পাত্রে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। এসব অপরাধে রেস্টুরেন্টটির ম্যানেজার তপন চৌধুরীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি দল।