মোঃ সাগর হোসেনঃ
“মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও “সোনার বাংলা এক্সিলেন্ট পিস অ্যাওয়ার্ড-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও জাসাসের সাবেক সভাপতি রেজাউদ্দৌলা চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সভাপতি মো. সাফিকুল আলম বাবুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একতা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ও সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট মোহাম্মদ জসিম উদ্দিন, সার্ক কালচারাল সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. এটিএম মমতাজুল করিম, সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি মো. শাহ কামাল (শ্যামল), একতা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন, ২১ নম্বর ওয়ার্ড শাহবাগ থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ জুয়েল হোসেন এবং শাপলা শিল্পী উন্নয়ন সংস্থার সভাপতি জেসমিন বেগম আনিতা।
এ ছাড়া উপস্থিত ছিলেন কাই চাঁদ হোয়েলথ অ্যান্ড কনসালটেশন লিমিটেডের চেয়ারম্যান মো. খোরশেদ আলম, ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন, পরিচালক মো. ইউনুস মিয়া, রায়া প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাখাওয়াত হোসেন শুভ, চলচ্চিত্র অভিনেত্রী শবনম পারভিন, চলচ্চিত্র নৃত্য পরিচালক আজিজ রেজা এবং মডেল ও অভিনেতা বিন্দাস সাকিব, ডিজিটাল কালচার সোসাইটি মুন্সীগঞ্জের সভাপতি মোঃ সাগর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্স অ্যান্ড প্রটেকশন-এর কোম্পানি সেক্রেটারি মো. নুর-উল-আলম, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সমাজসেবক কবি শিহাব রিফাত আলম এবং ফাউন্ডার অ্যান্ড সিইও আশিকুর রহমান অপু।
আলোচনা সভায় মাদক ও শিশু নির্যাতনের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক মূল্যবোধ জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের আয়োজক ছিল সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন। সহযোগিতায় ছিল একতা সাংস্কৃতিক সংগঠন ও শাপলা শিল্পী উন্নয়ন সংস্থা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল ও উপস্থাপক মো. রাজিবুল হক রনি। এ সময় আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও “সোনার বাংলা এক্সিলেন্ট পিস অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান করা হয়।

