বিজয়ের সাজে ৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশের বিজয়ীরা

মোঃ সাগর হোসেনঃ
মহান বিজয় দিবস উপলক্ষে দেশপ্রেম ও গৌরবের আবেশে রঙিন হয়ে উঠেছে ৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫-এর বিজয়ীরা। ১৬ ডিসেম্বর ২০২৫ উপলক্ষে তারা হাজির হয়েছেন বিজয়ের সাজে। তুলে ধরেছেন মুক্তিযুদ্ধের চেতনা ও নতুন প্রজন্মের আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রতিচ্ছবি।
এই বিশেষ আয়োজনের জন্য বিজয়ীদের আউটফিট ডিজাইন করেছে ক্লোসেট বাই জাহান, যা ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে প্রশংসা কুড়িয়েছে।
পুরো আয়োজনের নান্দনিক মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন নাঈম ফটোগ্রাফি, যাদের সৃজনশীল ফটোগ্রাফিতে বিজয়ের আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনায় ছিলেন প্রতিষ্ঠাতা ন্যাশনাল ডিরেক্টর আর এইচ আরমান এবং ইঞ্জিনিয়ার মো: আজিম উল্লাহ্, যাদের দক্ষ নেতৃত্বে এপি হাউস সুপার মডেল বাংলাদেশ আজ একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত।
এই আয়োজনে ভেন্যু স্পন্সর হিসেবে সহযোগিতা করেছেন মো: সাগর হোসাইন, যার আন্তরিক সমর্থনে বিজয় দিবসের এই বিশেষ ফটোশুট ও শুভেচ্ছা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
৫ম এপি হাউস সুপার মডেল বাংলাদেশের পক্ষ থেকে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে দেশবাসীকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা। লাল-সবুজের এই বিজয়ের দিনে নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশ-এই প্রত্যাশাই ব্যক্ত করেন আয়োজকরা।