মোঃ সাগর হোসেনঃ
‘পদ্ম পুকুর ইয়োগা’র আয়োজনে নৌ আনন্দ ভ্রমণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর মিরপুর -১ এর সিন্নির টেক, দিয়াবাড়ী ঘাট থেকে এ নৌ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
নৌ আনন্দ ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আক্তারুজ্জামান বাবুল।
‘পদ্ম পুকুর ইয়োগা’র সভাপতি ও প্রতিষ্ঠাতা সুমনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ দুলাল, মো. আব্দুল মালেক, শেখ আব্দুল মান্নান, মো. আবু হানিফ, মো. আকবর আলী খান, শাহিনা আক্তার, মো. শহিদুল্লাহ, মো. হাসান আলী, বিশ্বজিৎ মণ্ডল পিন্টু, হারুন অর রশীদ, মোফাকখারুল ইসলাম, আনোয়ার হোসেন, মো. নজরুল ইসলাম টুইয়া, মো. আবুল কাদের, মো. ইমন হোসেন ও মো. আব্দুল হাকিম।
এ সময় নৌযানে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, গান, সাংস্কৃতিক পরিবেশনা ও লটারির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা আনন্দ-উচ্ছ্বাসে দিনটি উপভোগ করেন।
আয়োজনে লটারি আকর্ষণীয় পুরস্কার হিসেবে ১০টি পুরস্কারের ব্যবস্থা করা হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ছিল ৩২ ইঞ্চি LED Smart TV, দ্বিতীয় পুরস্কার ডিনার সেট এবং তৃতীয় পুরস্কার মোবাইল ফোন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সুমনা শারমীন বলেন, “ইয়োগা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মানুষের মানসিক প্রশান্তি ও ইতিবাচক জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ইয়োগা চর্চার পাশাপাশি নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতেই আমাদের এ নৌ আনন্দ ভ্রমণের আয়োজন। সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও পদ্ম পুকুর ইয়োগার পক্ষ থেকে এমন সুন্দর আয়োজন অব্যাহত থাকবে।”
দিনব্যাপী নৌ আনন্দ ভ্রমণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুমনা শারমীন।

