মোঃ সাগর হোসেনঃ
ভারত-বাংলাদেশ যৌথ সংগঠন ‘দৃষ্টি সাংস্কৃতিক সংগঠন’-এর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা।
শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর মগবাজার সার্কেলের নিউ ইস্কাটন রোডের জালপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চলে জমকালো এ আয়োজন।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা দৃষ্টি বিশ্বাস, হিরু আলম, ডিজিটাল কালচার সোসাইটির সভাপতি ও অভিনেতা মোঃ সাগর হোসেন সহ বিভিন্ন পর্যায়ের শিল্পী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নৃত্য, সংগীত ও কৌতুকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের পক্ষ থেকে দৃষ্টি বিশ্বাস জানান, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করাই দৃষ্টি সাংস্কৃতিক সংগঠনের অন্যতম লক্ষ্য। সংগঠনের নতুন কার্যক্রমকে এগিয়ে নিতে সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার আহ্বানও জানানো হয়।

