ঢাকায় চিরসবুজ মিত্রতার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ সাগর হোসেনঃ

ঢাকার হাতিরপুলের চায়না কিচেনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সামাজিক সংগঠন ‘চিরসবুজ মিত্রতা’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে দিনটি আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে গুণী ও জনপ্রিয় সংগীতশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত অতিথি ও মিত্রদের মধ্যে বাড়তি আনন্দের সৃষ্টি করে।

আনন্দ-উচ্ছ্বাস, সংগঠনের সদস্যদের পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পাশাপাশি চায়না কিচেনের খাবারের আয়োজনও উপস্থিতদের প্রশংসা কুড়ায়।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে চিরসবুজ মিত্রতার প্রতিষ্ঠাতা সভাপতি রীনা সাহা নীতুসহ সংগঠনের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনের পারস্পরিক বন্ধন, সৌহার্দ্য ও ভালোবাসা অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের মধ্যে আনন্দ ও শুভেচ্ছা বিনিময় হয়।

আয়োজকরা বলেন, পারস্পরিক মিত্রতা ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে সামনে এগিয়ে যেতে চায় ‘চিরসবুজ মিত্রতা’। প্রতিষ্ঠার তৃতীয় বছরে সংগঠনটির এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।