মোঃ সাগর হোসেনঃ
আনন্দঘন পরিবেশে মুসকান মুনের শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর তালতলা রোডের শতদল রোজ হাইটসের ৩য় তলায় এপেল ইনন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে নাবাগত চিত্র নায়িকা সুজানা মনিসহ সাংস্কৃতিক কর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শিল্পী মুসকান মুনকে ফুলেল শুভেচ্ছা ও জন্মদিনের শুভেচ্ছা জানান।
আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা মুসকান মুনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শিল্পীজীবনের সাফল্য কামনা করেন।

